Tuesday, June 5, 2018
বিশ্বকাপের পরেই বদলে যেতে পারে নেইমারের ঠিকানা !
ফ্রান্স থেকে আবারও স্পেনে ফিরছেন নেইমার- গত কয়েক মাস ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু সেটা সত্যতা এখনও দেখতে পায়নি ফুটবল বিশ্ব। তবে বিশ্বকাপ শেষ হলেই বদলে যেতে পারে নেইমারের ঠিকানা? রবিবারের ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচের পর এমন জল্পনা তৈরি হয়েছে ফুটবল মহলে। আর সেটা উসকে দিয়েছে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়া তারকা লুকা মদ্রিচ।
অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। এরপর ব্রাজিলের পোস্টার বয় নেইমারের সঙ্গে সৌজন্যমূলক জার্সি বদল করেন রিয়ালের লুকা মদ্রিচ। টানেলে সেই জার্সি বদলের সময়ই নেইমারের উদ্দেশ্যে মদ্রিচ বলেন, ‘তোমার জন্য আমরা অপেক্ষা করছি।’
এরপরই নেইমারের রিয়াল যোগ দেওয়া নিয়ে চর্চা তুঙ্গে। রেকর্ড অঙ্কে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে যোগ দিয়েছিলেন নেইমার। এবার পিএসজি’কে গুডবাই বলে রিয়ালের সাদা জার্সি গায়ে চাপান কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
ChampMunna/০৫ জুন, ২০১৮/MxMunna
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment